Abstract
আইন চর্চা যুক্তি ব্যবহারের একটি প্রসারিত প্রায়োগিক ক্ষেত্র। এ ক্ষেত্রে অবরোহ, আরোহ ও সাদৃশ্যানুমান যুক্তি পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কোন বিশেষ প্রেক্ষিতে সাধারণ বিধি প্রয়োগ করার জন্য অবরোহ যুক্তি, বিশেষ বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইন তৈরির জন্য আরোহ যুক্তি এবং পূর্বের কোন প্রেক্ষাপট বর্তমানের কোন প্রেক্ষাপটের সাথে তুলনা করে কোন বিধি প্রয়োগের জন্য সাদৃশানুমান ব্যবহার করা হয়। যুক্তিবিদ্যায় অনুপপত্তিমূলক বলে স্বীকৃত কিছু যুক্তিও আইন চর্চার ক্ষেত্রে শুদ্ধভাবে ব্যবহার করা হয়। কিছু তাত্ত্বিক সীমাবদ্ধতা থাকলেও আইন চর্চার উপকরণ হিসেবে যুক্তির প্রয়োগ অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ।